mta.info

এনওয়াইসি ট্রানজিট সাবওয়ে রাইডারদেরকে (NYC Transit Subway Riders) চিঠি



ইলিওট জি সানডারের চিঠি


প্রিয় সাবওয়ে যাত্রী,

আমি সর্বপ্রথম রাইডার রিপোর্ট কার্ড প্রচলন করতে পেরে আনন্দিত। এই সমীক্ষাটি আমাদের পরিষেবা সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা ব্যক্ত করবে এবং আমাদের সম্পদগুলিকে সেইসব জায়গায় পরিচালিত করতে সাহায্য করবে যেখানে তাদের সব থেকে বেশী প্রয়োজন।

আপনাদের যাত্রা আমাদের দায়িত্ব। আপনাদের ভ্রমণ নির্দিষ্ট সময়ে, পরিষ্কার পরিচ্ছন্ন ও আরামদায়ক হওয়া উচিত এবং ঘোষণাগুলি সুস্পষ্ট ও তথ্যসম্বলিত হওয়া উচিত।

অনুগ্রহ করে এই সমীক্ষাটিকে সম্পূর্ণ করে এবং আপনাদের অভিজ্ঞতাগুলিকে জানিয়ে আমাদের পরিষেবাকে উন্নত করতে সাহায্য করুন।

আপনাদের মন্তব্যগুলি বিবেচনা করা হবে। আমাদের লক্ষ্য হল আপনাদের আরো ভালো পরিষেবা প্রদান করা।

আমাদের সঙ্গে ভ্রমণের জন্য ধন্যবাদ।

বিনীত,
Elliot G. Sander signature graphic
ইলিযট জি. সানডার
কার্যকরী অধিকর্তা এবং মূখ্য কার্যনির্বাহী আধিকারীক
মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি

হোওয়ার্ড এইচ. রবার্ট, জুনিয়রের চিঠি


প্রিয় সাবওয়ে গ্রাহক,

এমটিএ নিউইয়র্ক সিটি ট্রানজিট আপনাদের সাবওয়ে লাইন এবং এর কোন জিনিসগুলি আপনারা আরও উন্নত দেখতে চান, সেই সম্পর্কে আপনাদের মতামত চাইছে।

আমাদের বর্তমান পরিষেবার মান নির্ণয় করতে এবং উন্নতির জন্য আপনাদের অগ্রাধিকারের বিষয়গুলি জানিয়ে অনুগ্রহপূর্বক এই রাইডার রিপোর্ট কার্ডটি সম্পূর্ণ করে ফেরত পাঠান। এই সমীক্ষাটির ফলাফলটি আপনার যাত্রা পথের লাইনকে মূল্যায়ণ করতে ব্যবহৃত হবে এবং এটি পরিষেবা উন্নত করার এবং কর্মীদের কাজের ভালমন্দ নিয়মিত নজর রাখার ভিত্তি হবে। এই সমীক্ষাটি অনলাইনেও সম্পূর্ণ করা যাবে www.mta.info সাইটে, যেখানে এটা ১৩টি ভাষাতে উপলব্ধ আছে।

আমাদের পরিকল্পনা হল, আপনার যাত্রা পথের লাইনের জন্য আমাদের কাজের ভালমন্দের উপর ভিত্তি করে প্রতি বছর আপনাকে মূল্যায়ণ করতে বলা ।

আমাদের সাহায্য করতে সময় ব্যয় করার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আগামী দিনে আপনাদের আমরা আরো ভালো পরিষেবা প্রদান করবো।

বিনীত,
Howard H. Roberts signature graphic
হোয়ার্ড এইচ. রবার্টস্, জুনিয়র
সভাপতি
এমটিএ নিউইয়র্ক সিটি ট্রানজিট


.